ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদ‌হে হর্ন বাজানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১

‎ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতন্ডার জের ধ‌রে দুই পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪৫) না‌মের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন কৃষক। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দে‌লোয়ার হো‌সে‌নের মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডু উপ‌জেলার হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

‎‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে এই নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।

‎‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেল ক‌লেজ হাসপাতাল ও আবু তালেবকে ঢাকা মেডিকেল ক‌লেজ হাসপাতা‌লে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার জা‌নিয়ে‌ছেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এই ঘটনায় থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...