ঝালকাঠি-১ ইরানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠি-১ ইরানসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি ঝালকাঠি -১ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

জানা গেছে, মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় ইরানের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

বিজ্ঞাপন

এছাড়া ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী এম এ কুদ্দুস খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ রাজ্জাক সেলিম, ঝালকাঠি -১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী গোলাম আজম সৈকত ও মঈন আলম ফিরোজীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

এদিকে ঝালকাঠি -২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জামায়াতের শেখ নেয়ামুল করিম, ইসলামি আন্দোলনের সিরাজুল ইসলাম সিরাজী ও এবি পার্টির শেখ জামাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

ঝালকাঠি -১ আসনে বিএনপির রফিকুল ইসলাম জামাল ওএনসিপির মাহামুদা মিতুর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হলেও এ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হকের মনোনয়ন পত্র স্থগিত রয়েছে।

প্রস্তাবকারীর এনআইডির স্বাক্ষর এবং মনোনয়ন পত্রে দেয়া স্বাক্ষর অমিল থাকায় তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা স্থগিত রাখা হয়েছে। তবে তাকে প্রস্তাবকারীকে স্ব শরীরে এনে পুনুরায় স্বাক্ষর করার জন্য বিকেল চারটা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...