আমার দেশ এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলা, বাগেরহাটে মানববন্ধন

আমার দেশ এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলা, বাগেরহাটে মানববন্ধন

দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাঠকমেলার জেলা কমিটির উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এই মানববন্ধনে আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলার সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, দেশ টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এসএস সোহান, মোল্লারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক, রামপাল উপজেলার সভাপতি আতিকুর রহমান এছাড়া নয়টি উপজেলার ও জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন