সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের কামড়ে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের শ্রী নিরোদ কুমার মল্লিকের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে ঘরের বারান্দায় সাপে কামড় দেয় তাকে। ঘটনার পরপরই প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে পারিবারিক ও স্থানীয় ওঝা-বৈদ্যের মাধ্যমে সনাতন পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।
এতে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে তাকে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

