শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)

শ্রীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুরে তাজিম (৭) নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে , সোমবার বিকেলে বন্ধুদের নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে তাজিম পানিতে ডুবে যায় । এ সময় তার বন্ধুরা দ্রুত বাড়িতে এসে পরিবারের লোকজনদেরকে খবর দেয়।

পরে স্বজনরা তাজিমের লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন । তাজিম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা গ্রামের এরশাদ মোল্লার ছেলে ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন