ইবিতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

ইবিতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন

সম্প্রতি দেশে বেড়ে চলা ধর্ষণ, আইন শৃংখলার অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বিজ্ঞাপন

সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় মেইন গেটে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে খুব লম্বা লম্বা কথা বলতেন। তিনি কি এখন দেখেন না যে দেশে কী হচ্ছে? সংস্কারের নামে দেশে টালবাহানা চলছে। বিভিন্ন কর্মক্ষেত্রে আমার মা-বোনেরা হয়রানির শিকার হচ্ছেন। আমার মা-বোনেরা যার যার স্বাধীনভাবে পোশাক পরবেন, কেউ তাতে বাধা দিতে পারবে না। অনতিবিলম্বে আমরা একটি নিপীড়নমুক্ত বাংলাদেশ চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন