খুলনায় নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে দলবদ্ধ ধর্ষণ

খুলনা ব্যুরো

খুলনায় নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে দলবদ্ধ ধর্ষণ
ছবি: আমার দেশ

খুলনার তেরখাদা উপজেলায় নদী পার করে দেওয়ার কথা বলে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

গত সোমবার রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

আটকরা হলেনÑতেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) এবং আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ওই নারী নদী পার হয়ে দিঘলিয়া যাওয়ার জন্য তেরখাদার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের বেলেঘাট এলাকায় অপেক্ষা করছিলেন। এ সময় কয়েকজন জেলে তাকে নদী পার করে দেওয়ার কথা বলে নৌকায় তোলেন। তবে শেষ পর্যন্ত তারা দিঘলিয়ায় না নিয়ে ওই নারীকে মধুপুর ইউনিয়নের শ্যামনগর এলাকার একটি পরিত্যক্ত পুরোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে নিয়ে যান। সেখানে তাকে দলবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

তেরখাদা থানার ওসি আহম্মেদ আলী বিশ্বাস বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন