নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায়

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ছাত্রদলের মামলায় আটক এনসিপি নেতাদের মুক্তি দাবি

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দায়েরকৃত মামলায় ছাত্রশক্তির নেতা অয়ন রহমান খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য মেহেদী হাসান আশিকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শ‌নিবার বেলা ১১টায় শহরের পায়রা চত্বরে এনসিপির ঝিনাইদহ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ অন্য নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওই দুজন জুলাইযোদ্ধার মুক্তির দাবি সংবলিত প্লাকার্ড বহন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হলো, আবার উল্টো হামলাকারীরা আমাদের নামে মামলা দিল। আর পুলিশ তাদের মামলায় অন্যায়ভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছে। এখন মনে হচ্ছে, ২৪-এর সেই স্বৈরাচারী শাসনব্যবস্থা আবার ফিরে আসছে। অবিলম্বে মিথ্যা মামলায় গ্রেপ্তার অয়ন ও আশিককে মুক্তি দিতে হবে। অন্যথায় আবারও নব্য স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন