যশোরের চৌগাছায় বজ্রপাতে আবু তাহের নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার আন্দুলিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে তার ঝলসানো লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের (৪২) আন্দুলিয়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
নিহতের চাচা মাদ্রাসা শিক্ষক বিল্লাল হুসাইন জানান, দুপুরে ঝড়-বৃষ্টির পর তাহের ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর আবারও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে রাতে ধানক্ষেতের আইল থেকে বজ্রপাতের আগুন ঝলসানো তার লাশ উদ্ধার করা হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে তার শরীরের বেশ খানিকটা ঝলসে গেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

