মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন : হেলাল

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন : হেলাল

আগামী নির্বাচনে ১২ কোটি ৩৪ লাখ ভোটার ভোট দেবে জানিয়ে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জনিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

তিনি বলেন, এদেশে সংস্কার এবং নির্বাচন একসাথেই চলবে। তাই অতি দ্রুত নির্বাচন দিয়ে মানুষের আস্থা ফিরিয়ে আনবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার খুলনার দিঘলিয়া উপজেলায় হাজীর গ্রাম মাদ্রাসায় আলেম-ওলামা, শিক্ষক ও এতিমদের সাথে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, বিএনপির ভিতরে যদি দুষ্টু খারাপ নেতাকর্মী থেকে থাকে, তাদেরকে দলের বাইরে রাখার জন্য নির্দেশ দিয়েছেন তারেক রহমান। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এই দিঘলিয়ায় চাঁদাবাজ দখলদার ও মাদকের সাথে জড়িত কেউ যেন আইনী ব্যবস্থা থেকে রেহাই না পায়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ বিচার সালিশী ও দখল এর ভিতরে যাবেন না। এইসব বিচার সালিশ প্রশাসনের দায়িত্ব। প্রশাসনই তার ব্যবস্থা নিবে। যদি কেউ এর ভিতরে গিয়েছেন তাদের দল থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...