চিকিৎসা নেয়া হলো না নাজিমের, পথেই গেল প্রাণ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

চিকিৎসা নেয়া হলো না নাজিমের, পথেই গেল প্রাণ

ঝিনাইদহের মহেশপুরে চিকিৎসা নিতে যাওয়ার পথে বাসচাপায় নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকালে খালিশপুর-জীবননগর মহাসড়কের গোয়ালহুদা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, সকালে চিকিৎসা নেয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিলেন নাজিম। গোয়ালহুদা ইটভাটার সামনে পৌঁছালে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন