মেহেরপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলার ওলিনগর স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশা চালক আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক মৃত ঘোষণা করেন। অন্যদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিনের মৃত্যু হয়।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ট্রাক, অটোরিকশা ও লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

