গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা

গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার হরিপুর ব্রিজ থেকে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা শুরু করা হয়।

বিজ্ঞাপন

উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশগ্রহণ করে।

হরিপুর ব্রিজসহ নদীর দুই পাড়ের দুই কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে শত শত মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজিত এই প্রতিযোগিতা আগামী রোববার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম চারটি দল পুরস্কার হিসেবে পাবে তিনটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে টেলিভিশন দেওয়া হবে।

আয়োজকেরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতেই তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর আগে ২০২২ সালে এই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। আয়োজনকে ঘিরে নদীর দুই পাড়ে বসেছে গ্রামীণ মেলা। তবে আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি-মাল্লারাও।

এর আগে দুপুর ১২টায় আয়োজক কমিটির সভাপতি ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

এ সময় কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু ও স্থানীয় বিএনপি্র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন