মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত- ২, আহত-৪

মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত- ২, আহত-৪

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলের আরাহী নিহত হয়েছেন। এসময় আরেক মোটরসাইকেলের তিন আরোহীসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহা সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতেরা হলেন- কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮), ওই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। এসময় নিহতদের মটর সাইকেল চালক কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু ও আরেক মোটরসাইকেলে থাকা আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯), আলামপুর গ্রামের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮) গুরুত্বর আহত হন।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুরের দিক থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাস স্ট্যান্ডে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই আরোহী মারা যান। এসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন