ঝিনাইদহ বিএন‌পির দুই প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১০

ঝিনাইদহ বিএন‌পির দুই প‌ক্ষের সংঘ‌র্ষে আহত ১০

ঝিনাইদহ সদর উপ‌জেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এই সংঘ‌র্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফুরস‌ন্ধি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল । এরই জের ধ‌রে আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের ম‌ধ্যে কলহের সৃষ্টি হলে ঘটনাটি দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষে রুপ নেয়। সংঘ‌র্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এসময় ২টি বাড়িও ভাঙচুর করা হয় ।

ফুরস‌ন্ধি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল
ফুরস‌ন্ধি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল

‎পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ‌যৌথভা‌বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে । বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন