ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

কুষ্টিয়ায় লুবাব হোসেন (২০) নামে বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট একছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শহরের কালিশংকরপুর এলাকার বাঁধন নামে একটি ছাত্রাবাসে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শহরের দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের শিক্ষার্থী লুবাব ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আমার দেশকে এ ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন।

তিনি বলেন, গত রাতে ওই ছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাঁধন ছাত্রাবাসের শিক্ষার্থীরা জানিয়েছে, কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র লুবাব (২০) ও অনিক (১৯) একই একটি রুমে থাকে। প্রতিদিনের মতো রাত ১১ টার দিকে দুজন ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে লুবাবের অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙে যায়। অনিক লুবাবকে ডাকলে সে কোনো উত্তর না দিয়ে এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকে। এতে ভয় পেয়ে অনিক ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীদের ডেকে তোলে। পরে সবাই মিলে লুবাবের মাথায় পানি দেয়। তাকে দ্রুত জেনারেল হাপাতালের নিয়ে যায় তারা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন আমার দেশকে জানান, এ ঘটনায় থানায় একটি অপত্যুর মামলা এবং লাশ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। লুবাবের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...