মেহেরপুরে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে নিহত ১

মেহেরপুরে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে সংঘর্ষে নিহত ১

মেহেরপুরের গাংনীতে কবরস্থানের ফটক ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হৃদয় হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার দুপুরে উপজেলার চরগোয়াল গ্রাম ও রামনগর গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

গাংনী থানার ওসি বানি ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানটি দুই গ্রামের মাঝামাঝিতে পড়েছে। চার-পাঁচদিন আগে ট্রলি নিয়ে চরগোয়াল গ্রামের মাঠে যায় রামনগর গ্রামের মিরাজুল। ওই সময় ট্রলি ঘোরাতে গিয়ে কবরস্থানের মূল ফটকের কিছু অংশ ভেঙে যায়।

ক্ষতিপূরণ নিতে আজ দুপুরে রামনগর গ্রামের বাজারে যান চরগোয়াল গ্রামের লোকজন। একপর্যায়ে ট্রলির চাবি কেড়ে নেন তারা। এ সময় কথা-কাটাকাটির পর সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এতে হৃদয়, জান্নাত আলীসহ আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবরটি ছড়িয়ে পড়লে জান্নাত অটোতে ভাঙচুর ও আগুন দেন চরগোয়াল গ্রামের লোকজন। এতে দুটি মোটরসাইকেল ও দোকানের সবকিছু পুড়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন