শার্শায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

শার্শায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

যশোরের শার্শায় এক দম্পতির লাশ উদ্ধার হয়েছে। উপজেলার ভারত সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ির পাশে পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির অদূরে মাঠে গৃহবধূর মরদেহ এবং বাড়ির পাশের একটি গাছে রশিতে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর লাশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- উপজেলার বেনাপোল পোর্ট থানার অধীন রঘুনাথপুর গ্রামের মো. মনিরুজ্জামান (৫২) ও তার স্ত্রী রেহানা খাতুন (৪৫)। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আর্থিক সংকটে থাকা পরিবারটিতে কলহ লেগেই থাকত। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মনিরুজ্জামান তাকে গলা টিপে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। তবে পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত হতে পারেনি। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক তথ্য নিশ্চিত করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন