এলাকায় আতঙ্ক

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

দৌলতপুরে দুষ্কৃতকারীদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ১০
ঘটনা স্থল থেকে উদ করা গুলি। বি: আমার দেশ

কুষ্টিয়ার দৌলতপুরে দুষ্কৃতদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন গভীর রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামকে নিজ বাড়ির পাশে একটি দোকান থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুষ্কৃতকারীরা বন্দুক ও শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হন। পদ্মার চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন