কালীগঞ্জে ১৬ ককটেল ও সরঞ্জামসহ আটক ১

কালীগঞ্জে ১৬ ককটেল ও সরঞ্জামসহ আটক ১

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ১৬ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ রাজ্জাক মোল্লা নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে ১৬ ককটেলসহ তাকে আটক করা হয়। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। ওই সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন