আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
সোমবার দিবাগত রাতে যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম এ আদেশ দেন।
নির্বাচনি বিচারিক আদালত সূত্রে জানা গেছে, জাকির হোসেনের নির্বাচনি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে ব্যানারে টানানোয় তার বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিতে অভিযোগ জমা পড়ে। এটি নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫-এর ৭ (গ) লঙ্ঘিত হয়েছে।
এর প্রেক্ষিতে নির্বাচনি বিচারিক আদালতের বিচারক আরিফুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জাকির হোসেন সরকারকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

