সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুনের চারপাশে মাটি কেটে নালা তৈরি করা হয়েছে। চারপাশে কোথাও পানি নেই। তাই জোয়ারের অপেক্ষায় বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
রাতে জোয়ার এলেই নালায় দেওয়া হবে পানি। আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে। ফলে আগুন চারপাশে ছড়াতে পারবে না। তবে আগুন এখনও নিয়ন্ত্রণহীন রয়েছে। কলমতেজীর তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি।
চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, আমরা ফায়ার লাইন কেটে রেখেছি। কিন্তু পানির সংকট রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
তিনি বলেন, শনিবার কলমতেজীতে লাগা আগুন রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুন নিভে গেছে। তবে দু-এক জায়গায় ধোঁয়া দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুলিশাখালীতে কী পরিমাণ জায়গায় আগুন জ্বলছে, তা জানাতে আরো সময় লাগবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

