মেহেরপুর-১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মওলানা তাজ উদ্দিন খানের বিজয়ের খবরে শোকরানা নামাজ আদায় করেছেন নেতা-কর্মী ও সমর্থকরা।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর কোর্ট মোড়ে অবস্থিত জেলা মডেল মসজিদে এ শোকরানা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বিজয়ী প্রার্থী মওলানা তাজ উদ্দিন খান নিজেই।
নামাজ শেষে তিনি বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় ও এলাকার মানুষের কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত চলাকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মওলানা তাজ উদ্দিন খানসহ উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিজয়ের পর শোকরানা নামাজে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মসজিদে উপস্থিত হন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

