অন্তর্বর্তী সরকার প্রধানের পদত্যাগ চায়নি গণঅধিকার: রাশেদ খান

অন্তর্বর্তী সরকার প্রধানের পদত্যাগ চায়নি গণঅধিকার: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, গণঅধিকার পরিষদ অন্তর্বতীর্কালীন সরকারের প্রধান ডক্টর ইউনুছের পদত্যাগ চায়নি। আমরা সরকারের ভুলগুলো ধরিয়ে দিতে চেয়েছি। আমরা একটিবারের জন্যেও পদত্যাগ চায়নি। কিন্তু সরকার প্রধান পদত্যাগের নাটক করেছেন। এটা জনগণের সাথে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার তার সফলতার কথা বলছে কিন্তু তাদের অসংখ্য ব্যর্থতা রয়েছে তা বলছে না। ব্যর্থতা উত্তরণে তারা কি করতে চাই তা বলছে না। এ সরকার গণঅভ্যুত্থানের সরকার। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার। কিন্তু এ সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণ এবং দেশের স্টেক হোলল্ডার ও রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিচ্ছে না। তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে। তাদের একক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি স্বৈরচার সরকার প্রধান শেখ হাসিনার চরিত্রকে মনে করিয়ে দেয়। আলাপ আলোচনা ছাড়া কোন সিদ্ধান্ত নিলে তা গ্রহণযোগ্য হবে না। আমরা চাই গণঅভ্যুত্থানের সরকার হবে ১৮ কোটি মানুষের সরকার।

রাশেদ খান আরো বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অবৈধ ঘোষণ করতে হবে। সে নির্বাচনে ডামি এমপিদের অবৈধ ঘোষণা করতে হবে। মান্যবর উপদেষ্টা অনেক কষ্ট করেছেন কিন্তু যাদের প্রাণের বিনিময়ে চেয়ারে বসেছেন সেই সব শহীদদের তালিকা করতে পারেননি।

সভার শুরুতে রাশেদ খান জুলাই গণ অভুত্থানে নিহত ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঝিনাইদহ সভাপতি আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন (রায়হান), যুব অধিকার পরিষদ নেতা রকিবুল হাসান, পৌর গণ অধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান ও সদর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি হালিম পারভেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন