আ.লীগ নেতা সাইফুলের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু দুদকের

আ.লীগ নেতা সাইফুলের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু দুদকের

খুলনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আলোচিত নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা রকিবুল ইসলাম সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গত সোমবার অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের মেসার্স আমিন-সামিন শিপিং লাইন্স, মেসার্স আমিন-সামিন কনস্ট্রাকশন, মেসার্স আমিন-সামিন ট্রেডিং, মেসার্স এসএ বিল্ডার্স লি., মেসার্স নয়ন এন্টারপ্রাইজ, মেসার্স ইয়াহিয়া কনস্ট্রাকশন, ইউনিক আইস অ্যান্ড ফুডস লি. ও মেসার্স মুনমুন ট্রেড ইন্টারন্যাশনালসহ আটটি কোম্পানির তথ্য চেয়েছেন।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর, খুলনা ক্লাবের প্রেসিডেন্ট, খুলনা বিভাগীয় নৌপরিবহন মালিক গ্রুপের প্রশাসক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য চেয়েও চিঠি দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন