মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় খেয়া পারাপারে দুর্ঘটনা, আহত দুইশ’র বেশি শ্রমিক

বাগেরহাটের মোংলায় খেয়া পারাপারের সময় দুর্ঘটনায় প্রায় দুইশ’র বেশি শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় চরম আতঙ্কে আছে মোংলা ইপিজেডে কর্মরত শ্রমিকরা।

বিজ্ঞাপন

বুধবার সকালে শ্রমিকরা নদী পার হয়ে কর্মস্থলে যাওয়ার সময় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার ফলে ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। স্থানীয় সূত্র জানায়, এতে অনেক শ্রমিক নদীতে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে আহতের প্রকৃত সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খেয়া পারাপারে অব্যবস্থাপনা, অতিরিক্ত যাত্রী চাপ এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত নিরাপদ পারাপারের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শ্রমিকরা আরো বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আজ এত মানুষ আহত হলো, তারপরও কর্তৃপক্ষের কোনো স্থায়ী সমাধান নেই।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক শারমীন আক্তার সুমি বলেন, ‘ঘটনার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘পারাপার ব্যবস্থাপনা আরো উন্নত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। খুব শিগগিরই শৃঙ্খলা আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দ্রুত নিরাপদ পারাপারের স্থায়ী সমাধান না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা।

সাহেগীর জুয়েল

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন