ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ঝিনাইদহে জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মো. ইমরান হোসেন ও শাহরিয়ার রাসেলকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানা গে‌ছে, কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি প‌দে মো. সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প‌দে মো. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক প‌দে মো. বখতিয়ার মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মেহেদী হাসান।

কেন্দ্রীয় নির্দেশনা মোতা‌বেক এই কমিটিকে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সদর দফতরে জমা দিতে বলা হয়েছে।

সভাপতি মো. ইমরান হোসেন জানান, কেন্দ্রীয় সংসদ আমাদের ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমরা রাজপথে সক্রিয় থেকে দেব। দ্রুততম সময়ের মধ্যে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে আমরা একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি সবার সাম‌নে নি‌য়ে আস‌বো।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন