‘আগামীতে ন্যায্য অধিকার পাবেন মানুষ’

উপজেলা প্রতিনিধি, (চিতলমারী) বাগেরহাট

‘আগামীতে ন্যায্য অধিকার পাবেন মানুষ’

বাগেরহাট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান বলেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছেন শেখ হাসিনা। এখানে যিনিই এমপি নির্বাচন করতে চেয়েছেন, তাকেই সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ন্যায্য অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত হয়ে আসছেন এ আসনের মানুষ। তবে আগামীতে সবাই নিজের অধিকার পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।

বৃহস্পতিবার বাগেরহাটের চিতলমারীতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের শেখ কামরুল ইসলামের বাড়িতে এর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চিতলমারী উপজেলা শাখার আমির মো. মনিরুজ্জামান, শেখ কামরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন