জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রামপালে খতমে কোরআন
ছবি: আমার দেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বাদ ফজর সকাল ৫টা ৩০ মিনিটে উপজেলার কাচারীবাড়ি এতিমখানা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলার ২৯টি মসজিদ ও মাদ্রাসায় খতমে কোরআন সম্পন্ন করা হয়। পাশাপাশি এতিম শিক্ষার্থী ও অসহায়-দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক। তার আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একজন মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ধর্মীয় ও সামাজিক এই কর্মসূচি পালন করছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয়রা এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ‘এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং নতুন প্রজন্মকে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...