কালীগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবলীগকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবলীগকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবলীগকর্মী সন্ত্রাসী বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাত ৮টার দিকে লে. কর্নেল মাকসুদুল আলম পিএসসির নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব এবং কালীগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার দুধরাজপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ ঘ্যানাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালপুর গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ঘ্যানা ওই দলের ক্যাডার হিসাবে এলাকায় সাধারণ মানুষের প্রতি অনেক অন্যায়, অত্যাচার ও নিপিড়ন করেছে। গত বছর ৫ আগস্টের পর নিজের অবস্থান পরিবর্তন করে বিএনপিতে আসার চেষ্টা করতে থাকে। এই শীর্ষ সন্ত্রাসী উপজেলার পূর্ব অঞ্চলের আতঙ্ক ছিল। ঘ্যানা অসংখ্য চাঁদাবাজি ও লুটপাটের সাথে জড়িত বলে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

সর্বশেষ ১ জুন জামাল ইউনিয়নে বিএনপি কর্মী আপন দু’ইউনুস আলী ও মহব্বত আলী হত্যার এজাহারভুক্ত আসামি হওয়ায় পালিয়ে ছিল।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,তার বিরুদ্ধে ৪ টি মামলা আছে। শুক্রবার রাতে সে বিদেশি একটি পিস্তল ও ম্যাগাজিনসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন