ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সাজিম হোসেন (২৫)। ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিমপুর গ্রামের রুহুল আমীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টায় সাজিম বাড়ি থেকে বের হয়ে ঝিনাইদহ শহরে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
ফলে ঘটনাস্থলেই সাজিমের মৃত্যু হয়। তিনি ঝিনাইদহ শহরের সিও নামক একটি এনজিওতে চাকরি করতেন। নিহতের লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার ময়নাতদন্তের পর নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি শনাক্তের জন্য পুলিশের টিম কাজ করছে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

