দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি প্রার্থী ঘোষণা

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী ঘোষণা করায় খুলনার পাইকগাছার জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এসকে মহিব্বুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়-বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন যে, খুলনা জেলার পাইক গাছা উপজেলার সদস্য (রুকন) এসকে মহিব্বুল্লাহ, পিতা. মো. আজিজুর রহমান শেখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত উপেক্ষা করে ইউপি নির্বাচনে নিজকে প্রার্থী ঘোষণা দিয়ে ময়দানে নির্বাচনি তৎপরতা চালিয়েছেন। এতে তিনি গঠনতন্ত্রের ৬২ নং ধারার ২ নং উপধারার ক ও খ লঙ্ঘন করেছেন।

এমতাবস্থায় সংগঠনের ভিতরে বিশৃঙ্খলা তৈরির কাজে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জামায়াতের আমির ১৮ জুন জরুরি ভিত্তিতে তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছেন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...