মোরেলগঞ্জে মারপিটে কৃষক নিহত, আটক ১

মোরেলগঞ্জে মারপিটে কৃষক নিহত, আটক ১

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘের সংক্রান্ত বিরোধের একটি সালিশ বৈঠক স্থলে মারপিটে মহিউদ্দিন মহারাজ(৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন তার ভাই শওকত আলী জোমাদ্দার(৫৫)।

শনিবার মোরেলগঞ্জ হাসপাতাল এলাকা থেকে অভিযুক্ত সাবেক সেনা সদস্য মো. মিজানুর রহমানকে আটক করছে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার দুপুর ১টার দিকে জিউধরা ইউনিয়নের লক্ষীখালী পুলিশ ফাঁড়ির সামনে এ মারপিটের ঘটনা ঘটে। এতে মহিউদ্দিন আহত হলে প্রথমে মোংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, মারপিটে আহত মহিউদ্দিন মহারাজা মারা গেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন