কুষ্টিয়ার ঐতিহ্যবাহী হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তিতে শিক্ষার্থীদের মহা-মিলন মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার ‘এসো মিলি প্রাণের টানে,সম্প্রীতির বন্ধনে’ -স্লোগানে দিনব্যাপী শুরু হয় এই মিলন মেলা। এই মহা মিলন মেলায় এসএসসি-৯৫ ব্যাচের সকল বন্ধু-বান্ধবীরা সপরিবারে নিয়ে এতে অংশগ্রহণ করেছিল।
সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতে ছিলেন ১৯৯৫ সালে অনুষ্ঠিত হালসা মাধ্যমিক বিদ্যালয়ের কুষ্টিয়া জেলার প্রাক্তন শিক্ষার্থীরা।
সকালে হালসা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে হালসা বাজার প্রদক্ষিণ করেন। তারা আনন্দ শোভাযাত্রা শেষে স্মৃতি রোমান্থন করে আনন্দ-বেদনাকাতর হন।
এরপর তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলায় অংশ নেন। বিজয়ীরা আকর্ষণীয় উপহার পেয়েছেন। এই মহা-মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা ১৯৯৫ সালের শিক্ষকদের টোকেন অফ লাভ হিসেবে উপহারসামগ্রী দিয়ে সম্মানিত করেন।
এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে বন্ধু ও বান্ধবীদের মধ্যে থেকেই স্বতঃস্ফূর্তভাবে গান পরিবেশন করেন।
সারাদিন তারা খুব আনন্দঘন মুহূর্ত কাটিয়েছে। দিনশেষে বন্ধু বান্ধবীরা মনের প্রশান্তি নিয়ে বাসায় ফেরেন।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

