বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়তে গিয়ে ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের তের আলীর খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও মজিবরের স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।
স্বজনেরা জানান, সোমবার সকালে বাড়িতে মজিবর খাঁ বৈদ্যুতিক ফ্যানে ধান ওড়াতে যান।
সে সময় ফ্যানে বিদ্যুতের সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের ওপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলমান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


