দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতার লাশ

দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতার লাশ

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের লাশ বাংলাদেশে আনা হয়েছে। রোববার সকালে ভারতের কলকাতা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার লাশ বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছানোর পর প্রয়োজনীয় ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর কফিন পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় লাশ তার বড় ভাই নাসিমুল হায়দার চৌধুরী মিল্টন পরিবারের পক্ষে গ্রহণ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে ভারতের কলকাতার রুবি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তিনি মারা যান।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে রোটন ২০২৪ সালের ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং তখন থেকেই তিনি কলকাতায় অবস্থান করছিলেন। মৃত্যুর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তার লাশ দেশে ফিরিয়ে আনা হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন