পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

যশোরের অভয়নগরে পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার সোনাতলা গ্রামে মোস্তফা মোল্যার পুকুর থেকে গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোস্তফা মোল্যার পুকুরে মোক্তাদির ও ওয়াজেদ নামে দুই শিশু গোসল করছিল। তারা পুকুর গুলি উদ্ধার করে খেলছিল। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, সোনাতলা গ্রামের একটি পুকুর থেকে চায়না রাইফেলের সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ওই পুকুরসহ আশেপাশের এলাকায় পুনরায় তল্লাশী অভিযান শুরু করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...