ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করা হয়েছে।
কিশোর মিজানুর (১৬) মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কালাই গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
গতকাল রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।
সোমবার সন্ধ্যায় ৬টার দিকে সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ।
এতে ১৯৪ ব্যাটালিয়ান বিএসএফের সুন্দর ক্যাম্পের ইন্সপেক্টর অজিত ও বিজিবির পলিয়ানপুর বিওপির সুবেদার সাইফুল ইসলাম নেতৃত্ব দেন।
মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মিজানুর রহমান অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ হাতে আটক হন।
পরে বিএসএফ কিশোরকে ফেরত দেয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়। সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর কিশোরকে ফেরত আনা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ওই কিশোরকে যশোর জাস্টিন অ্যান্ড কেয়ারে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

