ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
ছবি: আমার দেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি সিএনজি গাড়ি উল্টে মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মণ্ডলের ছেলে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার কুষ্টিয়াগামী একটি সিএনজি উল্টে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত চারজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, ট্রাকচালককে আটক করা যায়নি। ট্রাক ও সিএনজিকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন