পানিতে ডুবে শিশুর মৃত্যু: স্বজনদের হাসপাতাল ভাঙচুর, আহত ৪

পানিতে ডুবে শিশুর মৃত্যু: স্বজনদের হাসপাতাল ভাঙচুর, আহত ৪

কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে রাফি (৩) নামে এক শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর করেছে স্বজনরা। এ সময় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক সহ দুই কর্মচারী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ৫০ শয্যা বিশিষ্ট মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়ার নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের ৩ বছর বয়সী ছেলে রাফি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত স্বজন ও স্থানীয় কিছু লোক চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ শুরু করে এবং একপর্যায়ে মেডিকেল অফিসারের কক্ষসহ হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামের দুই চিকিৎসক সহ হাসপাতালের দুই কর্মী আহত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় হাসপাতালে জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে মিরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘরের স্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন