জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে। আজকে তারা দিল্লির অন্ধকারে ধুকেধুকে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। যখন এই ভয়াবহ ফ্যাসিবাদ শাসন বাংলাদেশের ছিল তখনো বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা আমরা সিনা টানটান করে তাদের সামনে দাঁড়িয়েছি।
বুধবার বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিয়ে সারোয়ার তুষার বলেন, শেখ হাসিনা আসার গুঞ্জন দিচ্ছেন,আশার হলে এসে পড়তেন তিনি আসবেন না। আপনারা মিলিয়ে নিয়েন বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না। তার ওই দিল্লিতেই মরে যেতে হবে এবং তার লাশ হয়তো কোন এক পুকুরে বা নদীতে ভাসিয়ে দিতে হবে। যতই তিনি হুংকার দিক না কেন তার আসার আর কোন সাহস নাই।
বিএনপি সরকারকে উদ্দেশ্য করে সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সংস্কার চায় দেশের পরিবর্তন চাই। গণভোট ও সংস্কারের পক্ষে মানুষের যে আবেগ সেটিকে পেছন থেকে ছুরিকাঘাত করছে। এবং সেটিকে আত্মসাৎ করেছে। এখন তারা বলছে গণভোট অসাংবিধানিক। গণভোট যদি অবৈধ হয় তাহলে বিএনপি নামক যে দল আছে তাও অবৈধ।
বুধবার (২২জুলাই) বিকাল ৫ টায় বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে জেলা এনসিপির আহবায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলের সভাপতিত্বে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পদযাত্রায় উপস্থিত ছিলেন, কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, , সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, (এসিপির) কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি ও দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান ও নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

