শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে টাকা লুট

শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে টাকা লুট

ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে এক লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় তারা।

গতকাল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ব্যাংকটির এজেন্ট শাখায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় মই লাগিয়ে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে । এ সময় তারা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস খুলে নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য কাজ করছি আমরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন