দাফনের ৮ বছর পর তোলা হলো লাশ

দাফনের ৮ বছর পর তোলা হলো লাশ

ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নির্দেশে দাফনের আট বছর পর কবর থেকে মাজিদ হোসেন নামে এক বৃদ্ধের লাশ তুলেছে পিবিআই।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার রাড়িপাড়া গ্রাম থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলমের নেতৃত্বে লাশটি উত্তোলন করা হয়। মাজিদ একই গ্রামের তাবারক আলী বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম বলেন, ২০১৭ সালে ৫ মার্চ কালীগঞ্জ শহেরর আড়পাড়া গ্রামে চাচাতো ভাই সাজ্জাদ হোসেনের বাড়িতে মার যান মাজিদ। ওই সময় ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করে পরিবার । তাকে হত্যা করা হয়েছে দাবি করে গত বছরের সেপ্টেম্বরে মামলা করেন ছোট ভাই আব্দুল আলিম সাজিদ। পরে মৃত্যুর সঠিক কারণ জানতে কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল আওয়াল। এর পরিপ্রেক্ষিতে লাশটি তোলা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন