‘স্বর্ণ দেখলে ভাতা দেবে না’ বলেই গহনা নিয়ে উধাও নারী

উপজেলা প্রতিনিধি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

‘স্বর্ণ দেখলে ভাতা দেবে না’ বলেই গহনা নিয়ে উধাও নারী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে নারীর স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়েছেন প্রতারক চক্রের সদস্য।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মনোয়ারা খাতুন উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত জিন্নাত আলির স্ত্রী।

বিজ্ঞাপন

মনোয়ারা জানান, তিনি হাসপাতাল থেকে ওষুধ নেয়ার জন্য কাউন্টার থেকে টিকিট নেন। এ সময় গায়ে হাত বোলান বোরকা পরা আরেক নারী। একপর্যায়ে বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে দূরে সরিয়ে নেন।

প্রতারক চক্রের ওই নারী বলেন, ‘তোমার কানের ওটা কি সোনার। তবে স্বর্ণ দেখলে তোমাকে ভাতা দেবে না। তুমি ওটা খুলে রাখো। একপর্যায়ে কানের দুল খুলে নিজের কাছে নিয়ে নেন। পরে ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা গেটে নিয়ে যান। পরে ইমিটেশনের এক জোড়া কানের দুল মনোয়ারার হাতে দিয়ে অপেক্ষা করতে বলা হয়।’ প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর তিনি না আসায় কান্নাকাটি শুরু করেন মনোয়ারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন