শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাহিত্যিককে ‘খুলনারত্ন’ সম্মাননা দেওয়া হয়েছে। গত শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। খুলনা কবি সাহিত্যিক ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাংবাদিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদানের জন্য প্রয়াত এম হেফজুর রহমান, শিশুসাহিত্যে অবদানের জন্য আশরাফুন্নেছা দুলু এবং সংগঠক ও সাহিত্যিক হিসেবে অবদানের জন্য কবি রুহুল আমিন সিদ্দিকীকে ‘খুলনারত্ন’ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম এবং খুলনা কবি সাহিত্যিক ফোরামের উপদেষ্টা আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এসএম আয়ুব আলী। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আজাদুল হক আজাদ ও সদস্য মনিরুজ্জামান মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

