গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে কালীগঞ্জে সেনাপ্রধান
ছবি: আমার দেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার বেলা সাড়ে ১১টা তিনি হেলিকপ্টারযোগে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় পৌঁছান এবং সেনাবাহিনীর রণকৌশল ও বিশেষ প্রস্তুতি পরিদর্শন করেন। দুপুর ৩টায় হিলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে ফিরে যান।

মহড়া পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের সর্বসময় প্রস্তুত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে ঝিনাইদহের জেলা প্রশাসক আবদুল্রাহ আল নোমান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজোয়ানা নাহিদ, পুলিশ সুপার আশিস বিন হাসানসহ সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...