ডেকে নিয়ে বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যা

ডেকে নিয়ে বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের মহেশপুরে ডেকে নিয়ে জাফর আলী নামে এক বিএনপিকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সামন্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাফর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবননগরপাড়ার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের একটি গাছের মালিকানা নিয়ে জাফরের সঙ্গে স্থানীয় জামায়াতকর্মী আব্বাস মাস্টারের বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত রাতে তাকে ডেকে নেন আব্বাস। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে জাফরকে বেধড়ক পেটান আব্বাসের লোকজন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তবে তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন