সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবকের সন্ধান চাই পরিবার

সিলেট ভ্রমণে গিয়ে নিখোঁজ মোরেলগঞ্জের যুবকের সন্ধান চাই পরিবার
নিখোঁজ ইমরান শেখ। ছবি: আমার দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মানসিক ভারসাম্যহীন ইমরান শেখ (২৫) নামে এক যুবক ১ মাস ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বড় ভাই সাগর শেখ ছোট ভাইয়ের সন্ধানে পথেপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। বুধবার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

নিখোঁজ ইমরান শেখ মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের আবুল শেখের ছোট ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ এবং ঠিকমতো কথা বলতে পারেন না। এমনকি নিজের নাম-ঠিকানা কিংবা পরিবারের ঠিকানাও সঠিকভাবে বলতে পারেন না। নিখোঁজের পর পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন এলাকা ও থানায় দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বড় ভাই সাগর শেখ বলেন, গত ১৯ আগস্ট-২০২৬ তার ছোট ভাই ইমরান, তার স্ত্রী, সন্তানসহ তাদের পরিবারের সদস্যরা সিলেট ভ্রমণের উদ্দেশ্যে যান। পরে সেখান থেকে ২১ আগস্ট সিলেট থেকে বাড়ি ফেরার পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকায় বাসস্টপেজ উজান ভাটি এলাকায় বাস থেকে তিনি নেমে পড়েন। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি পর কোনো সন্ধান পাওয়া যায়নি।

তার গায়ের রং-সুন্দর, গায়ে ট্যাটু আঁকা রয়েছে। তার পরণে ছিল কালো রঙয়ের গেঞ্জি ও কালো প্যান্ট, কোনো স্হৃদয় ব্যক্তি ছবি দেখে তার সন্ধান দিলে পরিবারের পক্ষ থেকে যথাযথ সম্মান করা হবে। যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন বড় ভাই। তার নম্বর-০১৮২৪-৪৮৪৩৮৮।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন