স্ত্রীর সঙ্গে কথা শেষে জীবন দিলেন পুলিশ সদস্য

স্ত্রীর সঙ্গে কথা শেষে জীবন দিলেন পুলিশ সদস্য

কুষ্টিয়ার মিরপুরে রকিবুল ইসলাম রকি নামে ২৬ বছর বয়সী এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

রকি একই গ্রামের সামসুল ইসলাম সামুর ছেলে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না রকিবুলের স্ত্রী। আজ সকালে ঘুম থেকে উঠে স্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি। পরে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা ঋণগ্রস্ত ছিলেন। অর্থনৈতিক কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশাগ্রস্ত ছিলেন বলেও জানান ওসি মমিনুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন