ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামে এক নারীকে তার ছেলে জবাই করে হত্যা করেছে। শুক্রবার ভোরের দিকে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়া এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তবে ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। নিহত ওই নারী শ্যামকুড় গ্রামের মৃত জিকুর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা বলছেন, মায়ের খুনি ইখলাসুর রহমান মাদকাসক্ত ছিল। মাদক সেবনের টাকা নিয়ে প্রায়ই মা’র সাথে প্রায়ই ঝগড়া বিবাদ হতো। গেল রাতেও মা'র কাছে টাকা চাওয়া নিয়ে ছেলের ঝগড়া কথা কাটাকাটি হয়। পরে ভোররাতের দিকে মা'র কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে। হত্যার পর ভারতে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় স্থানীয়রা টের পেয়ে তাকে ধরে পুলিশে তুলে দেয়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, মাদক সেবনের টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সকাল ১০টায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে ঘটনার পর ওই গ্রামেরই পার্শ্ববর্তী স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

